পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটার শেয়ারের উপর থেকে তাদের পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে।
বিএটিবিসি, গ্রামীণফোন এবং রবি আজিয়াটা- তিন কোম্পানিরই হিসাব বছর ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে শেষ হয়েছে।
ইতিমধ্যেই বিএটিবিসি এবং গ্রামীণফোন লভ্যাংশ ঘোষণা করেছে, পরবর্তী রেকর্ড তারিখের পরদিন থেকে ফ্লোর উঠে যাবে, সেই নির্দেশনা মোতাবেক বিএটিবিসি এবং গ্রামীণফোনের ফ্লোর তারিখ জানা গেল।
বিএটিবিসি
বিএটিবিসি ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আগামী ৩রা মার্চ কোম্পানিটির রেকর্ড তারিখ, রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৪ মার্চ)। বিএসইসির গত (৬ই ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির ৪ঠা মার্চ থেকে শেয়ারে ফ্লোর প্রাইস থাকবে না।
গ্রামীণফোন
গ্রামীণফোন ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, আগামী ২৯শে ফেব্রুয়ারি কোম্পানিটির রেকর্ড তারিখ।রেকর্ড পরবর্তী প্রথম কার্যদিবস (৩ মার্চ),বিএসইসির গত (৬ ফেব্রুয়ারি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির ৩ মার্চ থেকে শেয়ারে ফ্লোরপ্রাইস থাকবে না।
উল্লেখ্য, রবি আজিয়াটা লিমিটেড এখনো তাদের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সভার তারিখ জানায়নি, যে কারণে রবি আজিয়াটার ফ্লোর প্রাইজ কত তারিখে উঠে যাবে আপাতত তা জানা যাইনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।