অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

বাতিল হয়ে যাবে ব্যক্তিগত ২৪ কোটি কম্পিউটার!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সমর্থন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ২৪ কোটি পার্সোনাল কম্পিউটারকে ভাগাড় পাঠাতে হবে বলে উঠে এসেছে গবেষণায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস রিসার্চের এ গবেষণা অনুসারে, এসব পিসি থেকে উৎপন্ন ইলেকট্রনিক বর্জ্যের আনুমানিক ওজন ৪৮ কোটি কেজি, যা ৩ লাখ ২০ হাজার গাড়ির সমান। অনেক পিসিতে অপারেটিং সিস্টেমটির সমর্থন বন্ধ করার পর বেশ কয়েক বছর কার্যকারিতা ধরে রাখার সক্ষমতা থাকলেও ক্যানালিস সতর্কবার্তা দিয়েছে, সিকিউরিটি আপডেট না আসার কারণে ওইসব কম্পিউটারের চাহিদা কমে যেতে পারে।

তবে সম্প্রতি মাইক্রোসফট এক পরিকল্পনার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত বার্ষিক ফির বিনিময়ে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের ডিভাইসগুলোয় সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ক্যানালিস বলছে, উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফটের  এ প্যাকেজের মূল্য অতীতের মতো হলে নতুন পিসিতে সেটি স্থানান্তর করা ব্যবহারকারীর জন্য লাভজনক হতে পারে।

তবে অনেক বেশি সংখ্যক পুরোনো পিসি ফেলে দিতে হতে পারে। এর ফলে বেড়ে যাবে ইলেকট্রনিক বর্জ্য। ক্যানালিস বলছে, ইলেকট্রনিক বর্জ্য কমানোর জন্য বেশি স্থায়িত্বের, মেরামতযোগ্য এবং পুনর্ব্যবহারযোগ্য ডিভাইস ও সফটওয়্যার তৈরির ওপর জোর দেওয়া দরকার।

২০২৫ সালের অক্টোবর নাগাদ উইন্ডোজ ১০ সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। পিসির জন্য পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেমে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এতে মন্দার মুখে পড়া পিসি বাজারে বিক্রি বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে উইন্ডোজ ১১-এর সঙ্গে বেমানান ডিভাইসগুলো ভাগাড়ে পাঠালে তা পরিবেশের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।