শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৬ – জুন ২৬) ও(জানুয়ারি ২৬– জুন২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৬ –জুন ২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৫৬ টাকা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৬ – জুন ২৬) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.২৩ টাকা।
গত ৩০ শে জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ০.৫২ টাকা, যা আগের বছরে ছিল ০.৬৬ টাকা,এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.০৫ টাকা, যা আগের বছরে ছিল ২০.১৬ টাকা।