শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংক খাতের প্রাইম ব্যাংক লিমিটেড (PRIMEBANK) গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিবে যার ১৭.৫০ নগদ লভ্যাংশ এবং ২.৫০ লভ্যাংশ বোনাস।
আজ ১৩ মার্চ ২০২৫, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (Consolidated EPS) ৬.৪৭ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৪.২৫ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৪.০৭ টাকা।
আগামী ৫ মে ২০২৫, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল ২০২৫ তারিখ ।
উল্লেখ্য, গত বছরও কোম্পানি টি ১৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।