অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

প্রবাসী আয় দুই বিলিয়ন ডলারের সম্ভাবনা ফেব্রুয়ারিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন রেকর্ডের পথে ফেব্রুয়ারি মাসে আসা রেমিটেন্স প্রবাহ। চলতি মাসের প্রথম ২৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার, যা দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফেব্রুয়ারি মাসে দুই বিলিয়ন ডলার রেমিটেন্সের স্বপ্ন দেখাচ্ছে।

এমন স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সামাজিক মর্যাদা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদের। চলতি অর্থবছর প্রথমবারের মতো দুই বিলিয়নের বেশি রেমিটেন্স এসেছে ২০২৪ সালের প্রথম মাস জানুয়ারিতে। ওই মাসে রেমিটেন্স আসে ২১০ দশমিক ১০ কোটি ডলার। গত জুনের পর যা সর্বোচ্চ। ২০২৩ সালের জুনে এসেছিল ২১৯ দশমিক ৯১ কোটি ডলার।

আরও পড়ুন…

দেশের চলমান ডলার সংকটে সৌদির সহায়তা চেয়েছে বাংলাদেশ: সালমান এফ রহমান

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। দৈনিক গড়ে এসেছে ৭ কোটি ১৫ লাখ ডলার করে। অথচ গত মাসে দৈনিক গড়ে দেশে রেমিটেন্স এসেছে ৬ কোটি ৭৮ লাখ ডলার করে। গড় হিসাবে ফেব্রুয়ারির মাসিক প্রবাসী আয়ের যোগফল দাঁড়ায় ২০৭ কোটি ৫৫ লাখ ডলার। চলতি মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার।

আরও পড়ুন…

চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৫ কোটি ডলার

২০২৩ সালের জানুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে  ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এ ছাড়া গত বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিটোন্স।

চলতি মাসের শুরুতে অর্থাৎ গত ১লা ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২ হাজার ৫০৯ কোটি ডলার। ২০শে ফেব্রুয়ারি এটি বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫৩২ কোটি ডলারে। তবে আন্তর্জাতিক নিয়মে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, ২০শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ২০ কোটি ডলারে।

যা মাসের শুরুতে ছিল ১ হাজার ৯৯৪ কোটি ডলার। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্স যোদ্ধাকে সামাজিক মর্যাদা বাড়ালে, তা প্রবাসী আয় বৃদ্ধির প্রভাবক হিসেবে কাজ করবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।