পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতে মোট ১১ টি কোম্পানি আছে। এর মধ্যে ১০ টি কোম্পানি ইতিমধ্যে লভ্যাংশ ঘোষণা করেছে। শুধুমাত্র একটি কোম্পানি এখনো লভ্যাংশ দেয়ার তারিখ জানায়নি, কোম্পানিটি হলো ইনটেক লিমিটেড।
যে ১০ টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, এর মধ্যে ২ টি কোম্পানি গতবছরের চেয়ে কিছু কম লভ্যাংশ ঘোষণা করেছে। ৩ টি কোম্পানির আগের বছরের মতোই লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৫ টি কোম্পানির গত বছরের চেয়ে লভ্যাংশ বেড়েছে।
লভ্যাংশ ঘোষণা দেয়া ১০ টি কোম্পানির মধ্যে ইতিমধ্যেই ২ টি কোম্পানির রেকর্ড তারিখ শেষ হয়েছে, কোম্পানি ২ টি আমরা নেটওয়ার্ক ও এডিএন টেলিকম।
বাকি ৮ টি কোম্পানির রেকর্ড তারিখ চলতি মাসেই শেষ হবে।

সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ডলার সংকট, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ও পুরো জুন ক্লোজিং শেয়ারের মধ্যে একমাত্র আইটি খাতের শেয়ার গুলোই আগের বছরের মুনাফার ধারা ধরে রেখেছে।
উল্লেখ্য, গত ৩/৪ মাসের বাজার পরিক্রমায় আইটি খাতের প্রতি বিনিয়োগকারীদের একটি সুনজর দেখা যাচ্ছে। খাত ভিত্তিক বাজার বিশ্লেষণ করলে দেখা যায় যে, একমাত্র আইটি খাত মুনাফার ধারা অব্যাহত রেখেছে ।
পরিশেষে সামগ্রিক বিষয় পর্যালোচনায় নিলে এই খাতের ১১ টি শেয়ারের মধ্যে বেশ কিছু শেয়ারই প্রকৃত বিনিয়োগকারীদের বিনিয়োগ পরিকল্পনায় থাকবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।