দেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। আজ বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন।
বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিওে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মডিয়া উইংস আজিজুর রহমান। এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্রগ্রাম নৌবাহিনীর এড়িয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারী জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল ৪টায় বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।