অর্থ লিপি

২৫ এপ্রিল ২০২৬ শনিবার ১২ বৈশাখ ১৪৩৩

নিরাপদ মুনাফার জন্য বিকল্প বিনিয়োগের উৎস হয়ে উঠেছে সঞ্চয়পত্র ট্রেজারি বিল-বন্ড

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের অন্যতম প্রধান খাত হিসেবে পরিচিত সঞ্চয়পত্র। দেশে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদহার ১১.২৮ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের সুদের হার ১১.০৪ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ শেষে মুনাফা পাওয়া যায় ১১.৫২ শতাংশ হারে।

ব্যাংকের বদলে ব্যাংক বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বেড়েছে। ট্রেজারি বিল-বন্ড ছেড়ে সরকার ব্যাংকবহির্ভূত খাত থেকে ঋণ করছে। তাতে বিল-বন্ডে বিনিয়োগ করলে এখন ভালো মুনাফা মিলছে। ফলে ব্যাংকে টাকা রাখার চেয়ে ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ অনেক বেশি লাভজনক হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দুই বছর মেয়াদি বন্ডে প্রথম বারের মতো সুদহার ১১ শতাংশ ছাড়িয়েছে। গত বুধবার এই বন্ডের সুদহার ছিল ১১.৬০ শতাংশ। এ ছাড়া গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত নিলামে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ছিল ১১.১৫ শতাংশ, যা গত বছরের জুনে ছিল ৬.৭৫ শতাংশ।

এ ছাড়া ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার হয়েছে ১১.২০ শতাংশ, যা গত জুনে ছিল ৭.০৫ শতাংশ। আর ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার বেড়ে হয়েছে ১১.৫০ শতাংশ, যা গত জুনে ছিল ৭.৭৫ শতাংশ।

তবে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পৃথক হিসাব খুলতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে বিল বা বন্ড কিনে দেবে। সুদহার বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিল-বন্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়ে এ খাতে বিনিয়োগে আগ্রহ বাড়ছে।

মূল্যস্ফীতির বর্তমান ঊর্ধ্বমুখী ধারায় মানুষের আয়ের বড় একটা অংশ জীবনযাত্রার খরচ মেটাতেই ব্যয় হচ্ছে। খরচের বাড়তি এ চাপ মোকাবিলার পর কিছু অর্থ থাকলে তা সঞ্চয় করেন। সঞ্চয়ের একটি অংশ ব্যাংকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। তবে বিনিয়োগের ক্ষেত্রে ভালো মুনাফা প্রাপ্তির আশার পাশাপাশি অর্থের নিরাপত্তার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কারণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও কিছু আর্থিক প্রতিষ্ঠানে উচ্চ সুদের আশায় বিনিয়োগ করে অনেকে ফেরত পাচ্ছেন না। আবার শেয়ারবাজারেও দীর্ঘদিন ধরে মন্দাভাব বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তাই নিরাপদ ও ভালো মুনাফার জন্য বিকল্প বিনিয়োগের উৎস হয়ে উঠেছে ট্রেজারি বিল-বন্ড।

বর্তমানে ট্রেজারি বিলের ওপর নির্ভর করে ব্যাংক ঋণের সুদহার নির্ধারিত হয়। এখন যে পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটাকে বলা হয় স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল। প্রতি মাসের শুরুতে ব্যাংকগুলোকে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। নভেম্বর মাসে স্মার্ট রেট ছিল ৭.৪৩ শতাংশ, যা ডিসেম্বরে বেড়ে হয়েছে ৮.১৪ শতাংশ। স্মার্ট সুদহারের সঙ্গে ব্যাংকগুলো ৩.৭৫ শতাংশ পর্যন্ত সুদ যোগ করতে পারে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।