অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

নায়ক আরিফিন শুভ, খলনায়ক বালাম?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার ফার্স্টলুক পোস্টার এলো প্রকাশ্যে। যেখানে শুভর মুখাবয়বের পেছনে আছেন ঝাঁকড়া চুলের আরেকজন। কে তিনি—এমন প্রশ্ন অনেকেরই ছিল। এবার খোঁজ পাওয়া গেল সেই ব্যক্তির।

আর এটা অন্যরকম চমক হিসেবে থাকছে গান ও সিনেমাপ্রেমীদের জন্য। কারণ সেই ব্যক্তিটি হচ্ছে সংগীতশিল্পী বালাম জাহাঙ্গীর।

দীর্ঘ বিরতির পর যিনি ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা গানটি গেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। তার গাওয়া ‘রাজকুমার’ গানটিও প্রশংসিত। শোনা যাচ্ছে, ‘নীলচক্র’ সিনেমাতে তাকে খল নায়ক চরিত্রে দেখা যাবে। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছেন না কেউই।

ছবিটির পরিচালক মিঠু খান। তিনি জানান, ‘বালাম আছন, এটা ঠিক। তাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তাঁর চরিত্রটি নিয়ে বলছি না। তবে খল চরিত্রে অভিনয় করছেন মনির আহমেদ শাকিল।’

তিনি আরও বলেন, ‘ছবির একটি চরিত্রে একজন সংগীতের মানুষের দরকার ছিল। আমরা এমন একজনকে চেয়েছিলাম, যাঁকে দিয়ে বিষয়টি সঠিকভাবে পর্দায় তুলে আনা সম্ভব।

বালাম ভাইয়ের সঙ্গে কথা হয়, ভাবনাটা তার খুব পছন্দ হয়। আনন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাকে পেয়ে আমাদেরও কাজটি অনেক সহজ হয়ে যায়। চরিত্রটি নিয়ে আমরা তিন মাসের বেশি সময় বালাম ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। শুটিংয়ে সময় মনে হয়েছে, আমরাও শতভাগ পেয়েছি। কখনো মনে হয়েছে, প্রত্যাশার চেয়ে বেশি।’

সংগীতজীবনে বালামকে ছোট পর্দায় টুকটাক দু-একটি নাটকে দেখা গেছে। কখনো আবার স্ত্রীসহ টেলিভিশন নাটকে হাজির হয়েছিলেন তিনি। তবে চলচ্চিত্রে এবারই প্রথম।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

ছবিতে আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে ‘কাজলরেখা’খ্যাত নায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।