দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথগ্রহণ হবে বৃহস্পতিবার (১১ই জানুয়ারি)। ওইদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে আগামীকাল বুধবার (১০ই জানুয়ারি) সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়।
নবনির্বাচিত এমপিদের শপথ আগামীকাল বুধবার
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হতে পারে।
কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে যাচ্ছেন নতুন সংসদ সদস্যরা। এরপর নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের।
সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’
এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।