পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের(EIL) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৩– জুন ২৩) ও (জানুয়ারি ২৩ – জুন ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ শে জুলাই ২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৩ –জুন ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৩২ টাকা।
গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের বছরের চেয়ে বেড়েছে ৫৩ শতাংশ।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৩ – জুন ২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ০.৮৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৯৭টাকা।
গত ৬ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে কমেছে ৮ পয়সা।
গত ৩০ শে জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ০.৩৫ টাকা, যা আগের বছরে ছিল ১.৯১ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) হয়েছে ১৮.৭৮ টাকা, যা আগের বছরে ছিল ১৭.৯৩ টাকা।