আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দ্বিতীয় দফায় টিকিট ছাড়তে যাচ্ছে ভারত। আগামীকাল ৮ই সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের জন্য দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। এবার একবারে ৪ লাখ টিকিট এক সঙ্গে ছাড়া হচ্ছে।
প্রথম ধাপে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। নির্ধারিত সময়ে লগইন করেও টিকিট কাটতে পারেননি অনেক সমর্থক। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বুকমাইশো কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে এই কারণে।
বিসিসিআই তাই দ্বিতীয় দফায় এক সঙ্গে ৪ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। টিকিটের বিপুল চাহিদা দেখে দ্রুত দ্বিতীয় দফায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। গতকাল বুধবার (৬ই সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করেই ৪ লাখ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। কিনতে হলে বিশ্বকাপের আনুষ্ঠানিক টিকিট বিক্রির ওয়েবসাইটে যেতে হবে সমর্থকদের। দ্বিতীয় ধাপে টিকিট কিনতে ব্যর্থ হলেও, আরও কয়েক ধাপে টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছে বিসিসিআই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।