পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের যমুনা ব্যাংক লিমিটেড (JAMUNABNK) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) ও (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৩০ অক্টোবর ,২০২৩ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।৩য় প্রান্তিকে ব্যাংকটি গত ৩মাসে(জুলাই ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩) শেয়ার প্রতি আয় (Consolidate EPS) হয়েছে ০.৯৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৯৪ টাকা।
অপরদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২০২৩ – সেপ্টেম্বর ২০২৩)ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪.১০ টাকা। গতঅর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৩.৭৪ টাকা।
গত ৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে ১০ শতাংশ।

গত ৩০,সেপ্টেম্বর , ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) হয়েছে ১২.২৩ টাকা যা আগের বছরে ছিল ১৬.১৮ টাকাএবং শেয়ার প্রতিনিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৫.৭৫ টাকা। যা আগের বছরে ছিল ২৬.৪১ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।