অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

তাকিওন ই-বাইক বাজারে নিয়ে এল ওয়ালটন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ওয়ালটন দেশের ইলেকট্রিক বাইক বা ই-বাইক বাজারে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের প্রথম বিআরটিএ অনুমোদিত কোম্পানি ওয়ালটন তাদের ই-বাইক সিরিজ ‘তাকিওন’-এ যুক্ত করেছে দুটি নতুন মডেল। আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং ১০-১৫ পয়সা প্রতি কিলোমিটারে সাশ্রয়ী খরচে চলার কারণে নতুন এ ই-বাইকগুলোকে নগর ও গ্রামীণ জীবনের স্মার্ট ও পরিবেশবান্ধব সঙ্গী হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে নতুন যুক্ত হওয়া উন্নত পারফরম্যান্সের ‘ফিউশন ২৫এফজেড’ মডেলটি এক চার্জে সর্বোচ্চ ১০০-১১০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এ ই-বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। বাইকটিতে ব্যবহৃত হয়েছে ৩৮ অ্যাম্পিয়ার আওয়ার ৭২ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি এবং ১ দশমিক ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ডিসি ব্রাশলেস মোটর। ডুয়াল ডিস্ক ব্রেক সিস্টেম, উন্নত টায়ার এবং ১৪০ কেজি ওজনের এ মডেলটি শহর ও মহাসড়ক উভয় ধরনের রাস্তায় নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর দাম রাখা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, ‘লিও ২৫টিওয়ান’ মডেলটি সর্বোচ্চ ৩৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একবার চার্জে বাইকটি ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এতে রয়েছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ার ৬০ ভোল্ট গ্রাফিন লেড-অ্যাসিড ব্যাটারি, যার চার্জিং সময় ৬ থেকে ৮ ঘণ্টা। শক্তিশালী ৮০০ ওয়াট ব্রাশলেস ডিসি মোটরের সঙ্গে ডিস্ক-ড্রাম ব্রেক সিস্টেম ও উন্নত সাসপেনশন রাইডারকে দেবে নিরাপদ ও আরামদায়ক অভিজ্ঞতা। মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৮৬ হাজার ৮৫০ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।