অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ঢাকার শীর্ষ সন্ত্রাসী কলকাতায় সিনেমায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশের এক সময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় হতে যাচ্ছে সিনেমাটি। ‘হান্নান’ নামের এই সিনেমাটি বানাবেন ভারতীয় পরিচালক শুভজিৎ রায় চক্রবর্তী।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ছেলে হান্নান তখন ছোট, তবে বাবার কাঁচামালের ব্যবসায় সহযোগিতা করতে চলে আসেন ঢাকার কারওয়ান বাজারে। সেখান থেকে ধীরে ধীরে ছোটখাটো চুরি, ছিনতাই থেকে জড়িয়ে পড়েন মানুষ হত্যায়।

অল্প দিনেই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে যান পিচ্চি হান্নান। কেউ তার কর্মকাণ্ডে বাধা দিলেই খুন করতেন। ছোট খাটো হওয়ায় সবাই তাকে পিচ্চি হান্নান নাম দেন। তার নামে খুনের মামলা ছিল ২১টি। ২০০৪ সালের ২৬শে জুন র‍‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ এই সন্ত্রাসী। তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

আরও পড়ুন…

বিজয়ের পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক।

তবে ‘হান্নান’ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা জয় চৌধুরী। জানান, সব কিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি।

তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তার সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।