শেয়ারবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি ডেলটা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের (DELTALIFE) নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।কোম্পানিটি ২০১৯,২০২০ ও ২০২১ সালের ( ৩ বছরে ৩০+৩০+৩০) মোট ৯০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানি টি জানিয়েছে যে, তারা ৩১ ডিসেম্বর, ২০১৯,২০২০ ও ২০২১ সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।