অর্থ লিপি

২৬ এপ্রিল ২০২৬ রবিবার ১৩ বৈশাখ ১৪৩৩

ডেন্টালের ভর্তি পরীক্ষা আগামীকাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৬৮ হাজার ৬৮৪ জন। সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন

লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (একশত)। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। জীববিজ্ঞান ৩০। রসায়ন ২৫। পদার্থবিজ্ঞান ২০। ইংরেজি ১৫। সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তজাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘণ্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ০১ (এক) নম্বর প্রদান করা হবে।

কোনো প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তিও বিদেশে বিডিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের মোট ৫৪৫ আসনের মধ্যে জেনারেল ৫১৩, মুক্তিযোদ্ধা কোটায় ২৭ এবং ট্রাইবাল কোটায় ৫টি আসন রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।