অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

জেলেনস্কি-বাইডেনের ফোনালাপ, রাশিয়ায় ভাগনারের বিদ্রোহ নিয়ে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাশিয়ায় ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের বিদ্রোহ নিয়ে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল রোববার জেলেনস্কি ও বাইডেনের মধ্যে এই ফোনালাপ হয়। এই ফোনালাপ নিয়ে পরে টুইট করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছি। ইতিবাচক ও অনুপ্রেরণামূলক আলোচনা হয়েছে।’

জেলেনস্কি বলেন, তাঁরা রাশিয়া–ইউক্রেন যুদ্ধের গতিপথ নিয়ে কথা বলেছেন। রাশিয়ায় যেসব ঘটনা ঘটছে, তা নিয়ে আলাপ করেছেন।

 

ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিন বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি গত শনিবার তাঁর বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত পেরিয়ে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে অভিযাত্রা করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় এই অভিযাত্রা বন্ধ করেন তিনি। সমঝোতা অনুযায়ী, প্রিগোশিন বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের কারণে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরও সহায়তা নিয়েও বাইডেনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জেলেনস্কি। এই আলোচনায় তিনি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়টিতে জোর দিয়েছেন।

আগামী মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন হবে। এই সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অবস্থানের মধ্যে সমন্বয়ের কথা বাইডেনকে বলেন জেলেনস্কি।

 

ফোনালাপে বাইডেনকে জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাশিয়াকে চাপ দিয়ে যেতে হবে বিশ্বের।

এক বিবৃতিতে হোয়াইট হাউসও বাইডেন-জেলেনস্কির মধ্যে ফোনালাপ হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও জেলেনস্কি ফোনে কথা বলেছেন। রাশিয়ায় ভাগনারের ‘অভ্যুত্থানচেষ্টার’ বিষয়টিকে ইউক্রেন কীভাবে মূল্যায়ন করছে, যুদ্ধক্ষেত্রে এই ঘটনার প্রভাব কী হবে, তা নিয়ে দুই নেতা আলাপ করেছেন।

এ ছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গেও জেলেনস্কি আলাদা করে কথা বলেছেন। তাঁরা যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঝুঁকি নিয়ে তাঁরা কথা বলেছেন।

সূত্রঃ এএফপি

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।