অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

জেনেক্স ইনফোসিসের সাথে বিদেশী একটি কোম্পানির চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জায়ান্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড (GENEXIL) সৌদি আরব ভিত্তিক কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডের (RSGT) সঙ্গে একটি সেবা প্রদান চুক্তি করেছে।

গতকাল সোমবার (৫ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত চুক্তিটি অনুমোদন করা হয়েছে।
জেনেক্স ইনফোসিস চট্টগ্রামে অবস্থিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেডকে আইটি অবকাঠামো তৈরি করে দেবে।

এ কাজের মাধ্যমে আগামী এক বছরে জেনেক্স ইনফোসিসের রাজস্ব আসবে ২৮.৫০ কোটি টাকা।

আরএকে সিরামিকসের বন্ধ থাকা লাইন-২ উৎপাদনে ফিরেলো

উল্লেখ্য, রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। কোম্পানিটি আগামী ২২ বছর এই টার্মিনাল পরিচালনা করবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কোম্পানিটির একটি চুক্তিও হয়েছে।

খবরটি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।