অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরাইলে চলাচল বন্ধ চীনা জাহাজের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল রোববার (৭ই জানুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যম গ্লোবসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, চীনের বৃহত্তম শিপিং সংস্থা কসকো তাদের সব ধরনের কার্যক্রম ইসরাইলে স্থগিত করেছে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কসকো বিশ্বের চতুর্থ বৃহত্তম কনটেইনার শিপিং লাইন। তবে ঠিক কি কারণে চীনা শিপিং কোম্পানিটি এমন সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে স্পষ্টভাবে প্রতিবেদেন কিছু উল্লেখ করেনি গ্লোবস।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরাইলে অবস্থিত কসকোর অফিসে রয়র্টাসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, তারা কোনো সাড়া দেয়নি। এছাড়া ইসরাইলের বন্দর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনটি না দেখার আগে মন্তব্য করতে চাননি।

গ্লোবসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এই শিপিং কোম্পানিটি বিশ্বের চতুর্থ বৃহত্তম কনটেইনার শিপিং লাইন। বিশ্ব বাণিজ্যে প্রায় ১১ শতাংশ এই কোম্পানিটির দখলে রয়েছে। যদিও লোহিত সাগরে হুতি গোষ্ঠীর হামলার কারণে ডেনিশ শিপিং কোম্পানি মায়েরস্কসহ অন্যান্যরা কোম্পানিকে পণ্য পরিবহণে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে, সেই তুলনায় কসকো তেমন একটা হুমকির সম্মুখীন নয়। যার পেছনের কারণ হচ্ছে চীনের সঙ্গে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের পৃষ্ঠপোষক ইরানের সম্পর্ক।

কসকোর এই সিদ্ধান্তে কেবল দূরপ্রাচ্য ও ইসলাইলের মধ্যেকার বাণিজ্য প্রভাবিত হবে, তা কিন্তু নয়। এর প্রভাব আরও বড় পরিসরে পরিলক্ষিত হবে। কারণ ইসরাইলি শিপিং লাইন জিমের সঙ্গে এই বাণিজ্য পরিচালনা করে। কসকোর হুট করে নেয়া এই পদক্ষেপের কারণে জিম পড়ছে জাহাজ স্বল্পতায়। ফলে বাড়বে জাহাজ ভাড়া।

গ্লোবসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরাইলে পণ্য পরিবহনকারী যেকোনো কোম্পানির জাহাজে হামলার হুমকি দিচ্ছে। কিন্তু চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানির কনটেইনারবাহী জাহাজে হুতিদের হামলার শঙ্কা ক্ষীণ। কারণ ইরানের রফতানি করা তেলের ৯০ শতাংশ গ্রাহকই চীন। কাজেই তাদের সিদ্ধান্তে যে চলমান লোহিত সাগরের পরিস্থিতি প্রভাব ফেলে, তা স্পষ্ট। তাই তাদের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন জেগেছে। তাছাড়া নিজেদের এ সিদ্ধান্তের কথা কসকো এখনও আন্তর্জাতিক শিপারদের অবহিত করেনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।