বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিনের নির্দেশনা অনুযায়ী, ৪ টি ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের মাঝে অর্থ প্রদান কার্যক্রম শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।
ব্রোকারেজ হাউজ ৪ টি হলোঃ ক্রেষ্ট সিকিউরিটিজ, বাঙ্কো সিকিউরিটিজ, তামহাসিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো. লিমিটেড।
আজ সোমবার (১১ নভেম্বর) ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদের তত্ত্বাবধানে দুজন বিনিয়োগকারীর হাতে দুইটি চেক হস্তান্তরের মাধমে এইকার্যক্রম শুরু করা হয়। ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের পর্যায়ক্রমে BEFTN সিস্টেমের মাধ্যমে ২৫ কোটি টাকা পরিশোধ করবে ডিএসই।
উল্লেখ্য যারা ১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন শুধুমাত্র সেইসব বিনিয়োগকারীদেরকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (IPF) থেকে ২৫ কোটিটাকা তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারেপ্রাপ্য অর্থ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ এর তত্ত্বাবধানে আজ ১১ ডিসেম্বর ২০২৩ তারিখেদুজন বিনিয়োগকারীর হাতে দুইটি চেক হস্তান্তরের মাধমে চারটি ব্রোকারেজ হাউজের ৮,৫৮১জন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীকে আনুপাতিক হারে BEFTIN এর মাধ্যমে ২৫ টাকা কোটি পরিশোধ করবে৷

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম, ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷