গ্যাস্ট্রিক কেন হয় ?
আশ্চর্যজনক হলেও সত্য যে, গ্যাস্ট্রিক বলে কোন রোগ নেই। Peptic/Stomach Ulcer কিম্বা Gastritis কেআমরা গ্যাস্ট্রিক বলে থাকি।
আগে ডাক্তারদের ধারণা ছিল, অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেলে গ্যাস্ট্রিক হয়। ১৯৮৩ সালে অস্ট্রেলিয়ার দুজন বিজ্ঞানী ঘোষণা করেন, পাকস্থলীতেHelicobacter pylori নামক ব্যাকটেরিয়ার আক্রমণে আলসার হয়। কিন্তু শুরুতে তাদের কথা কেউ বিশ্বাস করেনি। অবশেষে ২০০৫ সালে তাদের এ আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার দেয়া হয়।

গ্যাস্ট্রিক আলসার এর প্রধান কারণ ২ টি :
১. H. pylori ব্যাকটেরিয়ার আক্রমণে পাকস্থলীর অন্তর্গাত্রে (mucosa liming) প্রদাহহওয়া।
২. NSAIDs জাতীয় ব্যাথানাশক ঔষধ খাওয়া।
উন্নত দেশের প্রায় অর্ধেক মানুষ এবং অনুন্নত দেশের দুই–তৃতীয়াংশ মানুষের শরীরে H. pylori ব্যাকটেরিয়া বসবাস করে (শিশুকাল থেকেই)। কিন্তু এদের মাত্র ১০–১৫% মানুষগ্যাস্ট্রিক আলসারে আক্রান্ত হয়, আর বাকী ৮৫–৯০% মানুষকে এ ব্যাকটেরিয়া কিছুই করতেপারে না। এখন প্রশ্ন হল কাদের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া দানব আকারে প্রকাশিত হয়? এখানেনিশ্চয়ই অন্য কোন ফ্যাক্টর আছে।
সেই ফ্যাক্টরটা কি? এর উত্তর আপনাকে কেউ বলবে না।
পরবর্তী পর্বে এই বিষয় নিয়ে জানব বিশদভাবে