কোলেস্টেরলের ভালো–মন্দ : পর্ব–১
সারা বিশ্বে স্বাস্থ্য খাতের মহা আতঙ্কের নাম কোলেস্টেরল। ডিম, মাংস, চিজ, ঘি, মাখন, স্যাচুরেটেড ফ্যাট খেলে কোলেস্টেরল বেড়ে যাবে। ফলে উচ্চ রক্তচাপ, হার্ট এটাক্ট, স্ট্রোক হবে এবং ঘটবে মরণ। আসলেই কি তাই? এসব ভ্রান্ত ধারণা এখনও স্বাস্থ্য খাতে প্রচলিত। প্রকৃত পক্ষে, কোলেস্টেরল আমাদের দেহের জন্য এত গুরুত্বপূর্ণ যে – এটা ছাড়া আপনার মৃত্যু অনিবার্য।
আমি গত ১ বছরে প্রতিদিন ৩ টি ডিম খাই – এমনকি হাঁসের ডিম। রেড মিট খাই, কলিজাখাই, চিংড়ী খাই, গ্রাস–ফিড ঘি খাই। এগুলো উচ্চ কোলেস্টেরল যুক্ত খাবার। কিন্তু আমার রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়ে না। বিশ্বাস করুন, আমি এখন কোলেস্টেরল এর মাত্রা বাড়ানোর চেষ্টা করছি।
তাহলে কি কোলেস্টেরল নিয়ে ভাবনার কিছু নাই? হ্যাঁ আছে।
ধরুন, গ্লুকোজ আমাদের দেহে শক্তি জোগায়। কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া ভাল না – এতে নানা ক্রনিক ডিজিজ দেখা দেয়। তাই বলে কি আপনি গ্লুকোজকে খারাপ বলতে পারবেন? তদ্রূপ রক্তে কোলেস্টেরল এর মাত্রা বেড়ে যাওয়া অনেক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিকরে। তাই বলে কি আপনি কোলেস্টেরলকে দোষারোপ করতে পারবেন?
কোলেস্টেরল কি? এর প্রকারভেদ, প্রয়োজনীয়তা, উচ্চ কোলেস্টেরলের কারণ, স্বাস্থ্য ঝুঁকিএবং সমাধান জানতে চোখ রাখুন পরবর্তী পর্বসমূহে।