অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

কারফিউর বিরতিতে খোলা থাকবে বিপণিবিতান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। এতে এ শিথিলের সময়ে রাজধানীর বিপণিবিতানগুলোতে বেচাকেনা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিডিএমএস জানায়, বুধবার (২৪ জুলাই) ঢাকায় সব বিপণিবিতান খোলা থাকবে; তবে বেচাকেনা চলবে কারফিউর বিরতিতে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময় কারফিউ শিথিল থাকবে, সে সময়ে বিপণিবিতান খোলা থাকবে।

দেশব্যাপী চলমান কারফিউর বিষয়েও নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বিকেলে তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

এছাড়া, বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন। এর আগে, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রবি ও সোমবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।