অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং বিএসইসির চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এর সাথে কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানসহ শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের একটি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিএসইসি ভবনে বিএসইসি চেয়ারম্যানের দপ্তরে অনুষ্ঠিত উক্ত সৌজন্য সাক্ষাৎ-এ কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ইউরাসেকারা, শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসির চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে ও চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ অংশ নেন।

এ সময় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ বিএসইসি’র পক্ষ হতে উপস্থিত ছিলেন।

উক্ত সাক্ষাতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীদের দলটি বাংলাদেশে পুঁজিবাজারের বিনিয়োগ এবং দেশের পুঁজিবাজারের অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এসময় পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যত সম্ভাবনাসমূহ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।