অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

করোনা ও যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে: শেখ হাসিনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (১০ই মার্চ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বৈশ্বিক মন্দার কারণেই বাংলাদেশকে মুদ্রাস্ফীতির চাপে পড়তে হয়েছে।

সারা বিশ্বেই মন্দা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা ও যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে। তবে সরকারের লক্ষ্য দারিদ্রের হার কমিয়ে আনা। এ জন্য এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।’
সরকারের এ উদ্যোগের ফলে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্য কিনতে পারছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন…

প্রতিদিন কম দামে ৫ হাজার কেজি গরুর মাংস বিক্রি হবে: আব্দুর রহমান

পরে কোস্টগার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আধুনিক সরঞ্জামসমৃদ্ধ করে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হবে এই বাহিনীকে। এ জন্য কোস্টগার্ডে যোগ করা হচ্ছে উন্নত প্রযুক্তির জাহাজ ও হেলিকপ্টার।’
প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও সমুদ্রে জেলেদের রক্ষায় কোস্টগার্ড বাহিনী যথাযথ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা। আজ সকালে কোস্টগার্ডের জন্য ভি সেট নেট কমিউনিকেশন, ৬টি স্টেশন ও আউটপোস্ট এবং ভৌত অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।