শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ৭ লাখ ৭৫ হাজার শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিস। আজ রবিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পরিচালক সুস্মিতা আনিস আগমী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন তিনি। সাধারণত ব্লক মার্কেটে শেয়ারের ক্রেতা–বিক্রেতা আগে থেকেই নির্ধারিত থাকে। শুধু শেয়ারবাজারের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, পরিচালক সুস্মিতা আনিস নতুন করে যে পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, কোম্পানিটির শেয়ারের আজকের বাজারমূল্যে তার দাম দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৬০ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আজ ডিএসইতে এসিআই লিমিটেডের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২০১ টাকা ৩০ পয়সা।