অর্থ লিপি

২৮ অক্টোবর ২০২৬ বুধবার ১২ কার্তিক ১৪৩৩

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (২৪ মার্চ )অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ এপ্রিল থেকে। অগ্রিম ও ফিরতি অগ্রিম টিকিট ফেরত দেয়া বা রিফান্ড করা যাবে না।

এইবার সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। এ সময় ওয়েবসাইট ও অ্যাপের সার্ভারের ওপর চাপ কমাতে তা দুই ধাপে ইস্যু হবে। প্রথম ধাপে সকাল ৮টায় শুরু হবে পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট মিলবেবেলা ২টা থেকে। ঈদের অগ্রিম টিকিট কেবল আন্তঃনগর ট্রেনের জন্য প্রযোজ্য। আজ দেয়াহবে ৪ টিকিট।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়াট্রেনগুলোয় আসন রয়েছে ৩৩ হাজার ৫০০টি। এর সঙ্গে প্রতিটি আন্তঃনগর ট্রেনে মোটআসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অবশ্য যাত্রারআগে কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে ৩ এপ্রিল থেকে। ওইদিন দেয়া হবে ১৩ এপ্রিলেরটিকিট। অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার টিকিট সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ চারটি। অগ্রিম ও ফিরতি অগ্রিমটিকিট ফেরত দেয়া বা রিফান্ড করা যাবে না।

এবার প্রথমবারের মতো ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থা চালু করছে বাংলাদেশরেলওয়ে। রেলের কর্মকর্তারা আশা করছেন, টিকিট কালোবাজারি প্রতিরোধে এ পদ্ধতি বেশভূমিকা রাখবে।

ঈদ উপলক্ষে এবার আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম–চাঁদপুর রুটে দুইজোড়া, চট্টগ্রাম–ময়মনসিংহ ও দেওয়ানগঞ্জ–ঢাকা রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন ৫এপ্রিল শুরু হয়ে ঈদের পরের পাঁচদিন পর্যন্ত চলাচল করবে। চট্টগ্রাম–কক্সবাজার রুটে একজোড়া বিশেষ ট্রেন চলাচল করবে ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পর তিনদিন। জয়দেবপুর থেকেপার্বতীপুর পর্যন্ত এক জোড়া বিশেষ ট্রেন ৭, ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পর তিনদিন চলবে।আর শুধু ঈদের দিন শোলাকিয়া ঈদ স্পেশাল নামে ভৈরববাজার–কিশোরগঞ্জ ওময়মনসিংহ–কিশোরগঞ্জ রুটে চলবে দুই জোড়া বিশেষ ট্রেন। ঈদযাত্রার এ সময় সবআন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে।

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম জানিয়েছেন, ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ওনির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। টিকিট কালোবাজারি প্রতিরোধেব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে ট্রেনের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে ইউনিয়ন পর্যায়েরজনপ্রতিনিধিদেরও।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।