আজ বৃহস্পতিবার (২০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের মূল সূচক ও লেদেন গতদিনের চেয়ে বেড়েছে।
আজ ডিএসইএক্স সূচক ৮২.৭৪ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ৫২৪৪.১২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৪৬.০৫ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩১.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৫.৪৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫২.৯৪ কোটি টাকার, যা গতকাল ছিল ২৪৬.৪৪ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ২০৬.৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
আজ দাম বেড়েছে ২৮৮ টি কোম্পানির, দাম কমেছে ৫৫ টি কোম্পানির এবং দাম অপরিবর্তীত ছিল ৫০ টি কোম্পানির। আজ ডিএসইতে তে মোট ৩৯৩ টি কোম্পানির লেনদেন হয়েছে।
আজ ৪৫ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ১১৩.৩৮ কোটি টাকা, গতকাল ব্লকে মোট ২২ শেয়ারের ট্রেড হয়েছিল ১৩.৫২ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চাইতে ট্রেড বেশি হয়েছে ৯৯.৮৬ কোটি টাকা।
সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন হয়েছে ৩৩৯.৫৬ কোটি টাকা, যা গতকাল ছিল ২৩২.৯২ কোটি টাকা। সে হিসাবে আজ গতকালের চেয়ে মূল মার্কেটে লেনদেন বেশি হয়েছে ১০৬.৬৪ কোটি টাকার।

আজ শীর্ষ ২০ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১৩ টি খাতের শেয়ার ছিল। আজ দাম বাড়ার শীর্ষে অনেক দিন পরে জালানি খাতের লিনডে বিডি শেয়ার উঠে এসেছে। আজ জালানি খাতের লিনডে বিডি লিমিটেড দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ছিল।

আজ শীর্ষ ২০ দাম কমার শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল। এন টি সি আজ কমার তালিকায় শীর্ষে ছিল।

আজ শীর্ষ ২০ (ভলিউম) শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনে ১০ টি খাতের শেয়ার ছিল। আজ টপ ২০ শেয়ার সংখ্যার (ভলিউম) দিক দিয়ে প্রথমে ছিল বস্র খাতের ফেকদিল।
আজ টপ ট্রেড (ভলিউম) শেয়ারের সংখ্যার দিক দিয়ে লেনদেনে বেশ কিছু নতুন শেয়ার উঠে এসেছে, এর মধ্যে এবি ব্যাংক, ইউনিক হোটেল, আই এফ আইসি ব্যাংক ও আই টি সি অন্যতম।

আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় বিভিন্ন খাতের শেয়ার ছিল। আজ শীর্ষ ২০ (ট্রেড ভ্যালু) লেনদেনের শীর্ষের তালিকায় ছিল এশিয়া টিক লিমিটেড।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৮০ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৪৭৯৭.২৭ পয়েন্টে। আজ সিএসইতে মোট ১২১.৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৬.৮৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ১১৪ কোটি ৭৬ লাখ টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত ছিল ৩১ টি কোম্পানির।
আজ সিএসইতে আজ দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বাড়ার শীর্ষে ছিল জালানি খাতের লিনডে বিডি লিমিটেড।

আজ লেনদেন চলাকালীন সময়ে ঢাকা এক্সচেঞ্জ নিকুঞ্জ টাওয়ারের বেশ কয়েকটি হাউজে ঘুরে দেখা যায়, হাউজের অফিসে কোন বিনিয়োগকারীদের দেখা যায়নি।
অনেক হাউজের অফিসারদের ও বিষন্ন মন নিয়ে বসে থাকতে দেখা গেল। একটি অফিসের একজন ট্রেডার ঢাকা শেয়ার বাজার ডট কমের প্রতিনিধি কে বলেন, অনেক দিন যাবত বাজার খারাপ তবে ঈদের ছুটির পরে পরপর ২ দিন বাজার ভালো হওয়াতে কিছুটা আশা দেখছেন।
অভিজ্ঞতা সম্পন্ন ঐ সিনিয়র ট্রেডার জানালেন তিনি আশাবাদী বাজেটে ক্যাপিটাল গেইন ট্যাক্স ইস্যু বাদ গেলে আগামী মাসে হয়ত বাজারে গতি আসবে।
ক্যাপিটাল গেইন ট্যাক্স ইস্যু নিয়ে বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষকের কাছে জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স ইস্যুটি এই ধুকতে থাকা বাজেটে আনা ঠিক হয়নি।
তিনি জানান, এই বছরই ক্যাপিটাল গেইন ট্যাক্স ইস্যু না এনে বাজারের জন্যে এমন কিছু প্রণোদনা রাখা উচিত ছিল, যাতে করে শেয়ার বাজারের প্রতি মানুষ আকৃষ্ট হত।শেয়ার বাজারে ধারাবাহিক লেনদেন বাড়লে ক্যাপিটাল গেইন ট্যাক্সের চেয়ে ট্রেডিং ট্যাক্স ই বেশি পেত সরকার।
আসলে শেয়ার বাজার নিয়ে উপর মহলে সঠিক ভাবে ইস্যু গুলো উপস্থাপনের অভাবে শেয়ার বাজার নিয়ে সঠিক সিদ্ধান্ত আসছে না।
শেয়ার বাজারের যারা দায়িত্বে আছেন তাদের উচিত সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বাজার উন্নয়নে একযোগে কাজ করা।