অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

আজ সকালে ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ শুক্রবার সকালে ঢাকার আশেপাশে মানুষের ঘুম ভেঙেছে ভূমিকম্পের ঝাকুনিতে, যা অনুভূত হয়েছে আশপাশের অন্যান্য জেলাতেও।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।


ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার দোহার থেকে ১৪.২ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।
মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ভোরবেলা কাঁপুনিতে ঘুম ভেঙে অনেকেই আতঙ্কিত হয়ে পরেন।

ঢাকার এত কাছাকাছি আর কখনোই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলনা।

হে আল্লাহ আপনি আমাদের দেশকে ভূমি ও আকশের সকল প্রকার দূর্যোগের হাত থেকে হেফাজত করুন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।