আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজের জন্য আজ শুক্রবার ২৪ শে ফেব্রুয়ারি, রাজধানীর ধানমন্ডি, আগারগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
গতকাল বৃহস্পতিবার ২৩ শে ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ কাজ করা হবে৷ এ জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট এবং গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।