অর্থ লিপি

১ এপ্রিল ২০২৬ বুধবার ১৮ চৈত্র ১৪৩২

আগামী অর্থবছরে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হলেও, নির্ধারিত সময়ের আগেই রিটার্ন জমা দিলে কর ছাড়ের সুবিধা পাবেন করদাতারা।

অন্যদিকে দেরিতে জমা দিলে বাড়বে অতিরিক্ত খরচের চাপ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিকল্পনা অনুযায়ী, করদাতাদের আরও উৎসাহিত করতে এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে সময় মতো বা আগেভাগে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ ছাড় বা প্রণোদনা পাবেন।

এনবিআর সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে বছরজুড়েই রিটার্ন দেওয়া যাবে। এখনকার মতো ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময় থাকবে না। কিংবা রিটার্ন জমার সময় বাড়ানোর ব্যবস্থাও বাতিল হয়ে যাবে।

বর্তমানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নতুন ব্যবস্থায় বছরজুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলে করদাতাদের অতিরিক্ত ফি বা জরিমানা গুনতে হতে পারে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কর ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করবে এবং নতুন করদাতাদের রিটার্ন জমা দিতে উৎসাহিত করবে। একই সঙ্গে রাজস্ব আহরণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।