রাজধানীর পূর্ব মনিপুরে একটি বাসার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে মোহাম্মদ ইমন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (১লা অক্টোবর) মিরপুর মডেল থানার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ চুরি করা স্বর্ণ ও নগদ অর্থও উদ্ধার করা হয়।
আজ সোমবার (২রা অক্টোবর) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৮শে সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি বাসায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল খোয়া যায়। পরে পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দুই জনকে শনাক্ত করা হয়।
গ্রেফতার ইমন স্থানীয় হারুন মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা জানান, রবিবার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ইমন পুলিশকে জানায়, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা দাবি করেন। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে ওই বাসায় চুরি করেন। আইফোন কেনার জন্য বাসা থেকে চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ইমন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।