কক্সবাজারের মহেশখালীতে হচ্ছে তৃতীয় এলএনজি টার্মিনাল, যা দৈনিক ৬০০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফুট) ক্ষমতা সম্পন্ন,এই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।গতকাল বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ভাসমান এলএনজি টার্মিনালটি নির্মাণ করবে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড।
গতকাল বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
উল্লেখ্য, বর্তমানে দেশে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে। এ দুটি টার্মিনাল নির্মাণ করে ইউএসএ-এর এক্সিলারেট এনার্জি এবং সামিট গ্রুপ। এবার তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হবে।