নারায়ণগঞ্জের রূপগঞ্জে লাইটার জাহাজের তেলের ট্যাংকার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া এ তথ্য জানান।
দগ্ধরা হলেন– মো. রুবেল, সোহেল, ইমতিয়াজ, ইমন, হুমায়ন কবির, রাহাদ, রাকিব, নাজমুল।
চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রুবেলের শরীরের ৪৫ শতাংশ, সোহেলের ৪৫ শতাংশ, ইমতিয়াজের ৩০ শতাংশ, ইমনের ৬৭ শতাংশ, হুমায়ন কবিরের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নেওয়া রাহাদের শরীরের ১০ শতাংশ, রাকিবের এক এবং নাজমুলের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে। আজ রবিবার (৪ঠা জুন) সকালে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।