দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের জায়ান্ট ব্যাংক ব্রাক ব্যাংক লিমিটেড (BRACBANK) গত ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিবে, যার ১০ নগদ লভ্যাংশ ও ১০ বোনাস লভ্যাংশ।
২রা এপ্রিল ২০২৪, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করে।
গত ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (consolidated) ৪.৭৫ টাকা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ৩.৭৫ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪১.৩৬ টাকা, যা আগে ছিল ৪০.৪৬ টাকা।
আগামী ৩০ শে মে ২০২৪ কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে ২০২৪ তারিখ ।
উল্লেখ্য, গত বছর কোম্পানি টি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে নগদ লভ্যাংশ ছিল ৭.৫০ শতাংশ ও বোনাস লভ্যাংশ ছিল ৭.৫০ শতাংশ।
আজ কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।