অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বাজারে কমেছে ডিমের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর কাঁচাবাজারে মাছ, মাংসের দাম অপরিবর্তিত থাকলেও সবজির দাম ওঠা-নামা করছে। দুই-একটি সবজির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে অন্যান্য সবজির দাম।

তবে ডিমের বাজারে বেশ পরিবর্তন দেখা গেছে। সাদা ডিম ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা, লাল ডিম ডজন ১৩৫- ১৪০ টাকা।

রাজধানীর মিরপুর, মেরাদিয়া, , খিলগাঁও এলাকার বিভিন্ন বাজার ঘুরে লক্ষ্য করা যায়,আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৮০, ভেন্ডি ৫০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি পিস ফুলকপি ২৫-৩০ ও বাঁধকপি ৩০-৪০ টাকা, লাউ ৫০-৭০, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক প্রতি আঁটি ১০-১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০ এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০ ও দেশি মুরগি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এর মধ্যে গত কয়েক দিনের তুলনায় সিম ও টমোটের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৮০ ও ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।