অর্থ লিপি

২৬ আগস্ট ২০২৬ বুধবার ১১ ভাদ্র ১৪৩৩

সোনার দাম আবারও বাড়লো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোনার দাম দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৪০ টাকা বাড়িয়ে ২১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ফলে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়।

আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার গহনার দাম ২১ হাজার ২৪০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২০ হাজার ২৮৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৭ হাজার ৪২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৪ হাজার ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভরি হিসেবে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি প্রায় ২ লাখ ৩৬ হাজার ৬৫৮ টাকা, ১৮ ক্যারেটের প্রায় ২ লাখ ৩ হাজার ১৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি প্রায় ১ লাখ ৬৫ হাজার ৯৩৯ টাকা।

গত শনিবার (২২ আগস্ট) সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২১ হাজার ১০০ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও দাম বাড়লো।

সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রৌপ্যের দাম ৪৭০ টাকা, ২১ ক্যারেটের ৪৫০ টাকা, ১৮ ক্যারেটের ৩৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।