অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা ইন্স্যুরেন্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি।

আজ সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির ১৭৫তম বোর্ড সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩৫ টাকা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১.৩১ টাকা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৫.৭১ টাকা, যা আগের বছর ছিল ১.৯৫ টাকা।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪.২৯ টাকা। যা আগের বছর ছিল ১৪.২৬ টাকা।

আগামী ২৩ জুন সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।

কোম্পানিটি গতবছরও ১০ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছিল।

এক নজরে লভ্যাংশ ও সভার তথ্য:ঘোষিত লভ্যাংশ: ১০ শতাংশ নগদ (২০২৫ সালের জন্য)।রেকর্ড ডেট: ১৭ মে ২০২৬।বার্ষিক সাধারণ সভা (এজিএম): ২৩ জুন ২০২৬, বেলা ১১টা।এজিএম-এর স্থান: হাইব্রিড প্ল্যাটফর্ম (পরে বিস্তারিত জানানো হবে)।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত প্রিমিয়াম আয় ও বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি পাওয়ায় তাদের ইপিএস বেড়েছে। এছাড়া শক্তিশালী প্রিমিয়াম সংগ্রহের কারণে নেট অপারেটিং ক্যাশ ফ্লোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম আগামী ১৭ মে (রেকর্ড ডেট) তারিখে ডিপোজিটরি রেজিস্টারে (CDBL) থাকবে, তারাই এই লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

লভ্যাংশ পেতে শেয়ারহোল্ডারদের তাদের নিজ নিজ বিও (BO) অ্যাকাউন্টে ১২ ডিজিটের ই-টিআইএন (e-TIN), ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর এবং অন্যান্য তথ্য হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।