অর্থ লিপি

৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ২৬ চৈত্র ১৪৩২

প্রাইম ব্যাংকের ‘প্রাইম লেনদেন’ আসছে, এমএফএস খাতে নতুন প্রতিযোগিতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে প্রবেশ করছে ‘প্রাইম লেনদেন’ নামে নতুন সেবা নিয়ে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়ার পর সেবাটি চালু করতে যাচ্ছে ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড।

নতুন এই এমএফএস সেবার মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করা এবং ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। তারা প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে সহযোগিতামূলক বাজার পরিবেশ তৈরির কথাও জানিয়েছে।

বর্তমানে দেশে বিকাশ, রকেট ও নগদসহ ১৩টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৮৮৩ কোটি টাকার লেনদেন হওয়া এই খাতে ‘প্রাইম লেনদেন’ নতুন গতি যোগ করবে বলে মনে করা হচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।