ডিসেম্বর মাসের মধ্যেই শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং আগামী দুই মাসের মধ্যেই সব গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিএসইসি মাল্টিপারপাস হলে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
তিনি বলেন, এসব সংস্কার বিষয়ে নেওয়া সিদ্ধান্তগুলো যৌক্তিক ও যুক্তিনির্ভর। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অতীতের অনিয়মের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কমিশন কাজ করছে বলেও তিনি জানান।
পুঁজিবাজারের কাঠামোগত সমস্যাগুলো সমাধানে কমিশন দ্রুত পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে নেতিবাচক ইকুইটির মতো বিষয়ও রয়েছে বলে চেয়ারম্যান উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই সার্বিক উদ্যোগের সুফল খুব শিগগিরই পাওয়া যাবে।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বাজারের দক্ষতা ও নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন।
বৈঠকে বিএসইসি কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।