অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

কমতি সোনার দাম আজ থেকেই কার্যকর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আন্তর্জাতিক বাজারে সোনার বড় দরপতনে প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। এতে একবারে ভরিতে দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা।

সাম্প্রতিক সময়ে সোনার দামে এমন হ্রাস দেখা যায়নি। তবে দাম কমলেও ভালো মানের এক ভরি সোনার দাম এখনো দুই লাখ টাকার বেশি।
নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।

গতকাল বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন এ দাম আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

নতুন দাম অনুযায়ী—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

সোনার দামের পাশাপাশি কমেছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হচ্ছে ৫ হাজার ৪৭০ টাকা।
যা ছিল প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা। এর মানে দাম কমেছে ভরিতে ৭৩৫ টাকা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।