অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শুল্ক নিয়ে আলোচনা করতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পাল্টা শুল্ক নিয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করতে আজ ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল। দুই দিনের এই সফরে প্রতিনিধিদলটি শুল্ক আরও কমানোর বিষয়েও আলোচনা করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর-ইউএসটিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এই সফরে খসড়া নিয়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে চূড়ান্ত রূপ দেওয়া হবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পাল্টা শুল্কের বিষয়ে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে আলোচনায় দুই পক্ষ একমত হলে সেই খসড়ায় সংশোধন এনে চূড়ান্ত করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।