অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এতদিন তহবিলের মেয়াদ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নির্ধারিত ছিলো।

আজ মঙ্গলবার ( এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে জারিকৃত ডিওএস(আরএমএমসিএমএস) ১১৫৪/১৬১/২০২৯৫৪৫ নং প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে বিশেষ তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক নির্দেশিত পন্থায় তফসিলি ব্যাংক কর্তৃক শেয়ারবাজারে বিনিয়োগ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ২৬ক ধারা এবং একই আইনের ৩৮ ধারার প্রথমতফসিলভুক্ত আর্থিক বিবরণী প্রস্তুতির নির্দেশনার () নং ক্রমিকের আওতা বহির্ভুতরাখার সিদ্ধান্ত গৃহীত হইল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।