শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি উন্নীত করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কোম্পানি কোম্পানি দুটি হল- টেকনো ড্রাগস লিমিটেড ও ভি এফ এস থ্রেড কোম্পানি। এর মধ্যে টেকনো ড্রাগস “A” ক্যাটাগরিতে এবং ভি এফ এস থ্রেড কোম্পানি “B” ক্যাটাগরিতে স্থানান্তরিত হবে।
আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলো ‘এ’ও ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানি দুটির মধ্যে টেকনো ড্রাগস লিমিটেডকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে এবং ভি এফ এস থ্রেড কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
আজ ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ শে জুন ২০২৫, তারিখে সমাপ্ত হিসাববছরে টেকনো ড্রাগস লিমিটেড সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
অন্যদিকে ৩০ জুন ২০২৫, তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ভি এফ এস থ্রেড কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।