অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

বিএসইসির চেয়ারম্যানকে সব দায়িত্ব দেওয়া হয়েছে, যাই দরকার উনি দেখবেন : অর্থ উপদেষ্টা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিএসইসি বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওটা আমার কিছু করার নেই। বিএসইসির চেয়ারম্যান আছেন, উনি দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

গতকাল বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। আজও একই দাবিতে তারা কর্মবিরতি পালন করেন।

বিএসইসি বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থা দুটি বর্তমান পরিস্থিতির দ্রুত সামাধনের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে।

এমন পরিস্থিতিতে বিএসইসির বর্তমান ইস্যু নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, ওটা আমার কিছু করার নেই। ওটা উনি (বিএসইসি চেয়ারম্যান) দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সরকারের অবস্থান হলো- ব্যাপারটা দেখবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ, আমার এ ব্যাপারে বক্তব্য নেই। চেয়ারম্যান আছেন একজন, উনি দেখবেন।

কর্মকর্তারা ঘেরাও করেছেন, দাবি-দাওয়া জানিয়েছেন, সেটার বিষয়ে আপনাদের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, যার যেটা করার করুক।

কর্মকর্তারা আজকে কর্মবিরতি পালন করেছেন, অফিস চলবে কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠান কিভাবে চলবে তারাই জানে। অনেকেই তো কর্মবিরতি পালন করছে।

এদিকে, বিএসইসি চেয়ারম্যান সচিবালয় থেকে ফিরে সাংবাদিকদের বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি।

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা আপনাদের পদত্যাগ চায় এবং কর্মবিরতি পালন করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, সরকারের সঙ্গে কথা হয়েছে। আমরা যে মিশন নিয়ে নেমেছি, সেই মিশন থেকে এক চুল পরিমাণ নড়বো না। কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করবো না। আমরা যে কাজ নিষ্ঠা ও নিয়মের সঙ্গে করে আসছি, সেটা করে যাবো।

কর্মকর্তারা কাজ না করলে কী করবেন, এমন প্রশ্নে বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ বলেন, আমরা তাদের কাজে যোগদানের জন্য আহ্বান জানাবো। তারপরও যদি কাজে না ফেরেন, সেটা তখন দেখা যাবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।