অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

এমজিআই’র ৯ পণ্য বিশেষ মূল্যে ৩২ জায়গায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফ্রেশ ব্র্যান্ডের পণ্য ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও মতিঝিলের মতো জনবহুল স্থানে, সয়াবিন তেল ও সরিষার তেল, চিনি, চিনিগুড়া চাল ও গুঁড়ো দুধের মতো ৯টি নিত্যপণ্য সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী ‘এমজিআই’।

এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

পবিত্র মাস রমজান উপলক্ষ্যে মাসজুড়ে ভোক্তার স্বার্থে সরাসরি ভোক্তা পর্যায়ে, বিশেষ মূল্যে ‘ফ্রেশ’ ব্র্যান্ডের এ বিক্রয় কার্যক্রম চলবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জিএম মুজিবুর রহমান জানান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ভোক্তাদের সুবিধার কথা ভেবে এবারও পুরো রমজান মাসজুড়ে বিশেষ মূল্যে তাদের পণ্য বিক্রি কার্যক্রম চালাবে।

রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট, মতিঝিল, গুলশান, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, কলাবাগান, রামপুরা, বনশ্রী ও সেগুনবাগিচার মতো জনগুরুত্বপূর্ণ ৩২ জায়গায় এসব পণ্য পাওয়া যাবে। ওই স্থানগুলোতে বাজারের চেয়ে কম মূল্যে পণ্য কিনতে পারবেন ভোক্তারা।

করোনা মহামারির আগ থেকেই নানা সংকটময় মুহূর্তে সবসময় ভোক্তাদের পাশে আছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।