চলতি সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মার পবিত্র মাহে রমজান মাস। পুরো রমজানে উপলক্ষে আগেই সরকারী অফিস ও ব্যাংকের লেনদেনের সময় জানিয়েছে।
এবার জানা গেল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সূচি।
আজ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী , রমজানে ডিএসই মূল লেনদেন হবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১.৪০ মিনিট পর্যন্ত। দুপুর ১ টা ৪০ মিনিট থেকে ১ টা ৫০ মিনিট লেনদেনের পোস্ট ক্লোজিং নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য পোস্ট ক্লোজিং’ সেশনের বিনিয়োগকারীদের লেনদেনের জন্য অতিরিক্ত সময়। এই ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করে শেয়ার কেনা যায় না। তবে দিনের ক্লোজিং বা সর্বশেষ যে দরে লেনদেন হয়েছে, সেই দরে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট বেচাকেনা করতে পারেন।
বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। সেই হিসাবে রোজার সময় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে।
ডিএসইর ও সিএসসির অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা ৩০ মিনিট পর্যন্ত।
রমজান ও ঈদ-উল-ফিতরের ছুটির পর পুনরায় ডিএসইর ও সিএসসির অফিস এবং লেনদেনের সময় পূর্বের নির্ধারিত সময়ে ফিরে আসবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।