দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের (BESTHLDNG) ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘ এ ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন ২০২৪, অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লে মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।
বেস্ট হোল্ডিংস কোম্পানিটি দেশের শেয়ারবাজারে ২০২৪ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১,৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১০৫৯ কোটি ২৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৬৩ কোটি ৭৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে ৬৫.৩৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ও বাকি ১৪.১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।