অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারতকে কাঁদিয়ে শিরোপা বাংলাদেশের যুবাদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জিতল বাংলাদেশ। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ।  দুবাইয়ে আজ ফাইনালে ভারতকে ৫৯ রানে হারায় বাংলাদেশের যুবারা।

আজ রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এ দিন বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুবা টাইগাররা। ৪৯ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ ৬৫ বলে ৪৭ রান। এছাড়া শিহাব জেমস ৬৭ বলে ৪৯ ও ফরিদ হাসান করেন ৪৯ বলে ৩৯ রান।

১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশের পেসারদের তোপে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুশ মাহাত্রী ১, বৈভব সূর্যবংশী ৯ ও আন্দ্রে সিধার্থ ২০ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর কার্তিয়া ও অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামল দেওয়া চেষ্টা করেন। তবে দলীয় ৭৩ রানে ৪৩ বলে ২১ রান করে আউট কন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। হারভাংস পাংগালিয়া ৬, কিরণ চোরমেল ১ ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার।

এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান। ৩৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৫ রানে ৬৫ বলে ২৬ রান করে সাজঘরে ফিরে যান আমান। এর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৫ ওভার ২ বলে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। এতেই শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে বাংলাদেশের ক্রিকেটাররা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বাংলাদেশ। দুবাইয়ে আজ ফাইনালে ভারতকে ৫৯ রানে হারায় বাংলাদেশের যুবারা। আগে ব্যাটিংয়ে নেমে ১৯৮ রানে অলআউট হয় আজিজুল হাকিমের দল। জবাবে ভারত ১৩৯ রানে গুটিয়ে যায়

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।